দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত রয়েছে। তবে এ সময় ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জনে। শনাক্তের হার নেমেছে ০.৭৬ শতাংশে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৮৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৯ জন রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।
দেশে করোনা সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় ২০১৯ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।